স্মার্ট সরকারের আমলে খুব সহজে সবই মিলে: এড. আব্দুল মতিন

রুকন উদ্দিন, নেত্রকোণা:
আজকের এই বাংলাদেশ একদিন পরাধীন ছিল। ছিল না বাংলা ভাষায় কথা বলার অধিকার,ভাতের অধিকার। এই পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে তাদের ভাষার অধিকার,৫টি মৌলিক অধিকার অন্ন,বস্ত্র,বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা এগুলোর অধিকার সাড়ে ৭ কোটি বাঙালি জাতিকে ফিরিয়ে দিতে একজন বাঙালি মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সকল বাঙালি জাতিও যে যার অবস্থান থেকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুদীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি পেয়েছিল একটি লাল সবুজের পতাকা যার বিশ্বের মানচিত্রে নামকরণ হয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু বাঙালি জাতির ভাগ্যের কি নির্মম পরিহাস পঁচাত্তরের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাসের আরেকটা কালো অধ্যায় শুরু করে। কিন্তু রাখেন আল্লাহ মারে কে?বঙ্গবন্ধুকে হত্যার সময় তাঁর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় দোসরের বাহিনীর মিশন সফল হয়নি।
তলাবিহীন ঝুঁরি থেকে বাংলাদেশকে উন্নত করে যিনি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কন্যা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল এবং আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা এমন কোন সেক্টর নেই যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই, সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা,সবার হাতে হাতে স্মার্ট ফোন ইচ্ছে করলেই ঘরে বসে দেশের সব খবর যে কেউ সহজেই নিতে পারে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রওশন ইজদানী একাডেমী খেলার মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকিটির সাবেক সহ-সম্পাদক, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিন এসব কথা বলেন।
গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান ভূঞা’র সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, সৌদি প্রবাসী মো. হুমায়ূন কবির প্রমুখ।
জনসভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

