মোঃ রফিকুল ইসলাম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে (০৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিশাল নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ আগমনকে কেন্দ্র করে ৫ ফেবুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫ টায় সংবাদ সম্মেলনে নির্বাচনী জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামীর নেতারা।
তারা জানান, শুক্রবার দুপুরের পর থেকে বোয়ালমারী জর্জ একামেডির খেলার ( স্টেডিয়াম) মাঠে নির্বাচনী সভা শুরু হবে। বিকেল ৪ টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। সভা সফল করতে শৃঙ্খলাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, জুম্মার নামাজের পর থেকে সমাবেশের চার পাশের রাস্তা (আধারকোঠা থেকে স্টেডিয়াম রাস্তা, চৌরাস্তা জাম তলা থেকে স্টেডিয়াম রাস্তা, গোহাটা থেকে স্টেডিয়াম রাস্তা) বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে এবং জরুরি প্রয়োজনে রাস্তা খোলে দেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আমীর হাফেজ মাও. বিলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ্সহ একাধিক নেতৃবৃন্দ।
এদিকে জামায়াত আমীরের আগমন উপলক্ষে বৃহঃপতিবার বাদ আসর বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের হবে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে এসে শেষ হয়।

পোস্টটি শেয়ার করুনঃ