মোঃ ইদ্রিস আলীঃ ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে পল্লী মঙ্গল কর্মসূচি অধীনে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার ১৭ মে সকাল সাড়ে আটটার সময় এই কর্মসূচির উদ্বোধন করেন মোঃ জাহাঙ্গীর আলম (পি এম) ফরিদপুর জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব হিরা ,মধুখালী ব্রাঞ্চ ম্যানেজার , মোঃ আব্দুস সালাম হিসাব রক্ষক ঢাকা থেকে আগত ডাঃ জাফর আলী, ডাঃ ফজলু মিয়া,ডাঃ নয়ন কুমার, ডাঃ ইলিয়াস হোসেন।
সকাল ৮:৩০ মিনিট থেকে শুরু হয় স্বাস্থ্য সেবা কার্যক্রম বিভিন্ন জায়গা থেকে আগত রোগীদের ডাঃ পরিক্ষা করে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।
স্বাস্থ্য সেবা নিতে আসা সোনাইন বেগম জানান আমরা গরীব মানুষ পল্লী মঙ্গল এনজি ও আমাদেরকে ফ্রিতে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ দিয়েছে আমরা পল্লী মঙ্গল এনজিও জন্য দোয়া করি। মোঃ মকবুল হোসেন জানান বিনামূল্যে ওষুধ দিয়ে আমাদের মত গরিব মানুষদেরকে যে উপকার করেছে আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই।
এ ব্যাপারে মধুখালী শাখা ব্যবস্থাপক রাজীব হিরা বলেন প্রতি বছরের ন্যায় আমাদের এই ক্ষুদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্য স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলে আসছে আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুনঃ