মোঃ আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী গ্রামের দিনমজুর মোঃ মুশা খান এবং ইশা খান নামে দুই ভাইয়ের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী)রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সরেজমিনে গিয়ে জানা যায়, মোঃ মুশা খানের একটি এবং ইশা খানের একটি মোট দুটি টিনের চালা ঘর ও ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র এবং একটি বড় আকৃতির ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌছায়। ততক্ষনে বাড়ির পাশে থাকা স্যালো ইঞ্জিন চালিয়ে পানি উত্তোলনের মাধ্যমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এনজিও থেকে লোন নিয়ে দুই ভাই ঘর দুটি নির্মাণ করেন। স্থানীয়রা আরও জানান এ অগ্নিকাণ্ডের কারণে মোঃ মুশা ও ইশা খান একাবারে নিঃস্ব হয়ে গেছে। এতে কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায় নি।

পোস্টটি শেয়ার করুনঃ