বোয়ালমারীতে পূর্ব ভাটদী ঈদগাহ ও গোরস্তানের অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও চুরি করে বাঁশ কাঁটায় সাবেক কমিটির বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মোঃ আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব ভাটদী ঈদগাহ ও গোরস্তানের অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও চুরি করে বাঁশ কাঁটায় সাবেক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শনিবার ২০ জুন বিকাল ৫ টার সময় ঈদগাহ ও গোরস্তান সংশ্লিষ্ট উপজেলার পূর্ব ভাটদী গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ উপজেলার ভাটদী বাজারে এ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দাদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম বিশ্বাস।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মোজাম্মেল হোসেন,মীর রমজান,চুন্নু মল্লিক ও মাষ্টার শাহ মোঃ জালাল আহমেদ।
সংবাদ সম্মেলনে সাবেক কমিটির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জোরপূর্বক ক্ষমতার বলে দীর্ঘদিন মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম গ্রুপ ঈদগাহ ও গোরস্তান দখল করে ধাপে ধাপে ৪ থেকে ৫ লাখ টাকার গাছ ও বাঁশ বিক্রি করে কোনো উন্নয়নমূলক কাজ করে নাই এবং হিসাব নিকাশও জনসম্মুখে প্রকাশ করে নাই।
বক্তারা তাদের বক্তব্যে সাবেক কমিটির সভাপতি মাষ্টার মোঃ সিরাজুল ইসলামসহ কমিটির সবার কাছে দাবি জনসম্মুখে ঈদগাহ ও গোরস্তানের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। হিসাব না দিলে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে এলাকাবাসী জানান।

