বোয়ালমারীতে আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্ভোদন

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্ভোদন করা হয়েছে।
১২ ডিসেম্বর -২০২৫, শুক্রবার দুপুর দুইটার সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে এ আধুনিক হাসপাতালটি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় বলে জানা যায়।
আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি।
মোঃ ইলিয়াস হোসেনের পরিচালনায় উদ্ভোদনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আতিয়ার রহমান, পরিচালক আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব হোসেন পিয়াল,সাধারণ সম্পাদক ফরিদপুর প্রেসক্লাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী ও ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ডাঃ মেহেদী হাসান,ডাঃ জেরিন রহমান, ডাঃ জামিল উদ্দিন ও অমিত কুমার নাগ, পরিচালক মুক্তি হাসপাতাল, ফরিদপুর এবং সেই সাথে এলাকার কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উদ্ভোদনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ নাজমুল আলম পারভেজ, সম্পাদক ও প্রকাশক দৈনিক আজকের সারাদেশ ও ব্যবস্থাপনা পরিচালক আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।
তিনি তার বক্তব্যে বলেন, আমার স্বপ্ন ছিল এই অঞ্চলে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং আমার এ উদ্দেশ্য ব্যবসায়িক উদ্দেশ্য নয়,চিকিৎসা সেবা এলাকার জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
বক্তাগণ হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা শেষে ফিতা কেটে হাসপাতালটির শুভ উদ্ভোদন করেন আজকের সারাদেশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুল আলম পারভেজ ও আগত অতিথিবৃন্দ।

