মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

“আমার জীবন দিয়ে হলেও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করবো। যদি কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে তা আমার কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে একটি পাখিও যদি উড়ে যায় তা আমাকে বলে যেতে হবে।” সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুর।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল-হেলাল স্কয়ারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিজাউল হক, সাধারণ সম্পাদক মহব্বত জান চৌধুরী, সহসভাপতি মুরসিদ আলম লিটু শিকদার ,দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর ও চ্যানেল এস এর বোয়ালমারী প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

পোস্টটি শেয়ার করুনঃ