বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই: সাবেক এমপি কোরাইশী

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মঞ্জুরু কাদের কোরাইশী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। বিএনপির নেতারা এখন নিজেরাই অচল হয়ে গেছে। তাদের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির কারণেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বাংলাদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনবিচ্ছিন্ন রাজনৈতি দল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যেখানে তাদের দলের নেতৃত্বই ঠিক নাই, সেখানে তারা কিভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে নেতৃত্ব দেয়ার দিবাস্বপ্ন দেখে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা তাঁর মেধা, যোগ্যতা, সততা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দেয়ার ক্ষমতা রাখেন। তিনিই একমাত্র সরকারপ্রধান যিনি ১৯ বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে বিরল রেকর্ড স্থাপন করেছন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের কাছেও অনুকরণীয় ও অনুসরণীয়।
কেন্দুয়া আটপাড়া উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে গণসংযোগ, পথসভা এবং সরকারের উন্নয়নের প্রচারপত্র বিতরণকালে নৌকার মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরু কাদের কোরাইশী এসব কথা বলেন।
এসময় কেন্দুয়া আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং শত শত সর্বস্তরের জনগণ তাঁর সাথে প্রচারণায় অংশগ্রহণ করেন।

