হরতালের কোন চিত্র দেখা যায় নি মাঠ দখলে ছিল আওয়ামী লীগের

রুকন উদ্দিন, নেত্রকোণা:
রবিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কোথাও হরতাল পালনের চিত্র দেখা যায় নি, বরং পুরো উপজেলা ছিল আওয়ামী লীগের দখলে। এমনকি বিএনপি’র কোন নেতা কর্মীকেও চোখে পড়ে নি। বিএনপি’র ডাকা হরতাল থাকলেও দিনভর মাঠ দখল করে রেখেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সারা দেশব্যাপী বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতালে প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠান এবং যানচলাচল ছিল অন্যান্য দিনের মতোই।
উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো পৌরসদরে খন্ড খন্ড মিছিল করেছে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঞাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন- বিএনপি যদি কোন রকম সন্ত্রাসী কার্মকান্ড চালিয়ে মানুষের জানমালের ক্ষতি করে তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ দাঁত ভাংগা জবাব দেবে। আওয়ামীলীগ জনগণের দল কোন রকম ছাড় দেওয়া হবে না। রাজ পথে আছি রাজ পথেই থাকবো। দেশের উন্নয়ন দেখে বিএনপি’র গা জ্বালা শুরু হয়েছে, সে জন্য সবাইকে সজাগ থেকে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

