৫,নভেম্বর, রবিবার ২০২৩
মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::

রবিবার (৫ নভেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজন বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস। প্রধান অতিথি বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি পিএম গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফফর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মোঃ শহীদুল ইসলাম খান, মীর মহাসিন হোসেন,কাজী মারুফ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ