মাগুরা জেলা প্রতিনিধি।।
আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে মাগুরা প্রেস ক্লাবের আয়োজনে শনিবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে র‍্যালি বের হয়।
র‍্যালিটি সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান সড়ক,চৌরঙ্গীর মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,মাগুরা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে মাগুরা প্রেসক্লাব অডিটোরিয়ামে মাগুরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমূখ। 
এছাড়া রাতে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুনঃ