শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:

প্রতিবাদ হোক সহিংসতার,নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০/০৩/২০২৫ইং তারিখে রোজ সোমবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মহিলা পরিষদ কাযার্লয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। পরিচালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন। আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক শাখার সদস্য বৃন্দ,স্কুল কলেজ ছাত্র ছাত্রী,বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।উপস্থিত সদস্য সংখ্যা ছিল প্রায় ২০০ জন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। আন্তর্জাতিক নারী দিবসের তাপর্য নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সহসাধারণ সম্পাদক আসপিয়া আক্তার, এ,এন,এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহঃশিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জাহানুলহক বাবুল,বিশিষ্ট সমাজসেবক ও এনজিও কর্মী শামসুলহুদা বুলবুল, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধরসহ প্রমুখ। এ সময় ৮মার্চের ইতিহাস তুলে ধরেন এবং নারী আন্দোলনের সম্পৃক্ততার তুলে ধরেন। তাছাড়া ও ধষর্ণ, গণধর্ষণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার বক্তাগন ক্ষোভ ও নিন্দা জানিয়ে ূ্রুত বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে কাযর্কর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। অতঃপর বক্তব্য রাখেন আজকের কমর্সূচীর সভাপতি বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। তিনি বলেন প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগান কে সামনে রেখে ৮ মার্চ এর তাপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। আলোচনা সভার শেষে শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি করা হয় বারৈচা বজার রায়পুরারোডে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, এ,এন,এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাহানুল হক বাবুল। বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে চলমান নারী নিযার্তন ও ধষর্ণের প্রতিরোধ দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবী জানান।

পোস্টটি শেয়ার করুনঃ