বেলাবোতে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
”তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন ” এই প্রতিপাদ্য নিয়ে বেলাবোতে তারুণ্য উৎসব এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে বেলাবো মহা সড়ক ঘুরে একই জায়গাই গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ক্রীড়া অফিসার ইউসুফ ভূঞা এর সভাপতিবে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার এস আই,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমিন হালদার, কৃষি কর্মকর্তা মোঃ মহিবুর রহমান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সকল কর্মকর্তা সহ প্রমুখ।

