প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট শিক্ষার্থীরাই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ: এড. আব্দুল মতিন

রুকন উদ্দিন,নেত্রকোণা প্রতিনিধি,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ সম্পাদক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্মার্ট মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন বলেছেন, সারা দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুল থেকে লেখাপড়া করা ছাত্রছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়
তা স্মার্ট শিক্ষার্থীরাই পূরণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীতে শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আব্দুল মতিন আরও বলেন- যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, সক্ষমতা ও দক্ষতা লাভের উপর গুরুত্বারোপ করেছেন।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের আইটি শিক্ষায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকের সন্তানও সক্ষমতা ও দক্ষতা অর্জন করে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে অবিরাম কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষা ও ক্ষমতায়নে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের উন্নয়ন নিয়ে এক সময় উন্নত বিশ্ব সন্দেহ পোষণ করতো, তারাই আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণেই আজ তা সম্ভব হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক ইকবাল নূর লাভলু, ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা, আটপাড়া উপজেলা জয়বাংলা ঐক্য পরিষদের আহ্বায়ক ফজলুল হক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য তোতা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম, প্রবীন আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল হাই, সাহিত্যিক, নাট্যকার ও লেখক খগেন চন্দ্র পন্ডিত, নাট্য অভিনেতা আব্দুস সালাম, জয়বাংলা ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান চন্দন, শুনই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এমদাদ হোসেন প্রমুখ।

