নেত্রকোণা, প্রতিনিধি:

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা এবং দলের কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের দেশব্যাপী সর্বাত্বক অবরোধের অংশ হিসেবে সোমবার (১৩ নভেম্বর) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের রামপুর-তেলিগাতী সড়কের বীরগঞ্জ বাজার এলাকায় ৮নং বলাইশিমুল ইউনিয়ন বিএনপি এবং উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একাধিক মামলার হুলিয়া মাথায় নিয়ে রাস্তা অবরোধ ও মিছিলের নেতৃত্ব দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনে ধানের শীষের অন্যতম মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান।

এছাড়াও মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ অবরোধ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ