শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে অদ্য ১০ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ে পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালন উপলক্ষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল শিক্ষর্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ৫৮ জন।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী ।সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, মুল্য বক্তব্য রাখেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। আরও বক্তব্য রাখেন ফারজানা ইয়াছমিন শিখা সদস্য,লিপি আক্তার সদস্য,হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহসীন, আশরাফুল রহমান, ছাত্রী চামেলি, মোহনা আক্তার প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ