কেন্দুয়ায় রাত পোহালেই ভোট মনির খানের ঘুড়ি প্রতীকে বেঁধেছে সবাই জোট

রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:

আগামীকাল ৯ মার্চ শনিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন উপ-নির্বাচনে ঘুড়ি প্রতীকে প্রচার প্রচারণায়, ভোটার ও জনমত জরিপে সাবেক ইউপি সদস্য ঘুড়ি প্রতীকের প্রার্থী মো: মনির খান এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ভোটাররা।

ঘুড়ি প্রতীকের প্রার্থী সাবেক ইউপি সদস্য মো: মনির খান বলেন, এর আগেও এই ওয়ার্ডের ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, আমিও আমার সাধ্যমত সেবা করার চেষ্টা করেছি। এবার আমি প্রার্থী হতে চাইনি এই ওয়ার্ডের ভোটারগণ আমাকে প্রার্থী করেছেন। এইবার শতভাগ বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি যদি এইবার সদস্য নির্বাচিত হতে পারি তবে, মৃত ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবুলের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব।
মিতালী উচ্চ বিদ্যালয়ের ৫ বারের সাবেক সভাপতি ও ঘুড়ি প্রতীকের সমর্থক মো: লিটন সরকার বলেন, সাবেক ইউপি সদস্য ঘুড়ি প্রতীকের প্রার্থী মো: মনির খান আগেও এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিল। মো: মনির খান ইউপি সদস্য থাকাকালীন সময়ে সুনামের সহিত বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের পাশাপাশি জনসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা এলাকাবাসী তাকে পূনরায় প্রার্থী করেছি, সে জনগণের মনোনীত প্রার্থী।

মহল্লার মসজিদের ঈমাম ও খতিব মো: আবু হানিফ বলেন ঘুড়ি প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মো: মনির খান খুব ভাল মনের মানুষ মহান আল্লাহর কাছে আমরা তার সফলতা কামনা করছি।

অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: নজরুল ইসলাম বলেন, ঘুড়ি প্রতীকের প্রার্থী মো: মনির খান আগেও অত্রের ইউপি সদস্য ছিল। তিনি অত্যন্ত ভাল মানুষ আমরা এলাকাবাসী তাকে জোড় করে প্রার্থী করিয়েছি।

কেন্দুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান মুঠোফোন জানান, সান্দিকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ৯ ফ্রেব্রুয়ারী শনিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটাররা যাতে সুন্দর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সব রকম ব্যবস্থা সুনিশ্চিত করা হবে।

সান্দিকোনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮২৩ জন। ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করায় এই ওয়ার্ডটিকে শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

পোস্টটি শেয়ার করুনঃ