ট্রেজারারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
রুকন উদ্দিন, নেত্রকোণা:
নিয়ম ববর্হিভূত কার্যকলাপ এবং অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে নেত্রকোণা জেলা ট্রেজারার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সচিব প্রশাসন মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নেত্রকোণা এবং সহকারী কমিশনার নেত্রকোণা বরাবর গত ৭ নভেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা এসআর অফিসের ভেন্ডার মো. হেলাল উদ্দিন।
লিখিত অভিযোগ মারফত জানা যায়, মো. হেলাল উদ্দিন নেত্রকোণা ট্রেজারি শাখায় গত ০৬/০৯/১৯ ইং তারিখে স্মারক নং- ০৫.৪৫.৭২০০.০১৭.৫২.০০১.১৯-৯০(১৭৫) নং পরিপত্রের প্রেক্ষিতে হাল ত্রৈমাসিক সমাপ্তির ৩০/০৯/২৩ ইং পর্যন্ত প্রতিবেদন ট্রেজারি শাখায় জমা দিয়ে স্বাক্ষর নেন, কিন্তু চলতি বছরের ১০ অক্টোবর চালানটি নেত্রকোণা ট্রেজারারে প্রেরণ করিলে পাশ হয়নি যদিও প্রতি বৃহস্পতিবার চালান পাশ হয়। পরবর্তীতে ১২ অক্টোবর অফিসে গেলে চালানটি পাশ হবে না বলে জানান জেলা। প্রতি মাসে অন্তত ৮০/৯০ হাজার টাকার স্ট্যাম্প দেয়ার জন্য বার বার জেলা ট্রেজারকে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। একপর্যায়ে ট্রেজারার ভেন্ডার হেলাল উদ্দিনকে ১৯ অক্টোবর নেত্রকোণা যেতে বললে গিয়ে দেখেন ৭৭,৫৯৩ টাকার একটি চালান পাশ হয়েছে, কিন্তু ২৬ অক্টোবর স্ট্যাম্প ডেলিভারি আনতে গেলে ট্রেজারার জাহাঙ্গীর আলম জানান পূর্বের চালানটি বাতিল হয়ে গেছে এবং নতুন করে কোন চালানের অর্ডার নেয়া হবে না। ভেন্ডার হেলাল উদ্দিন পুনরায় ২ নভেম্বর চালানের জন্য গেলে ট্রেজারার জানান স্ট্যাম্প বিক্রির প্রতিবেদন জমা দিলে আবার চালানের অর্ডার নেয়া হবে। অথচ ট্রেজারার সাহেব আনিসুর রহমান নামের একজনকে ১ লাখ ৮০ হাজার টাকার চালান পাশ করিয়ে দেন। আবার ১৯ অক্টোবর কালাম নামের আরেকজনকে ৩৬ টি চালান পাশ করিয়ে দেন যার মোট মূল্য ৮ লাখ, ৯৪ হাজার ৩’শ ১৩ টাকা ৮০পয়সা। এই দুটি চালানের ব্যাপারে ভেন্ডার হেলাল উদ্দিন জিজ্ঞেস করলে ট্রেজারার জাহাঙ্গীর আলম বলেন হেলাল উদ্দিনকেন্দুয়া বলেন এই অফিসের এ টু জেড সবাই বিষয়টির সাথে জড়িত আপনার দৌড়া দৌড়ি করে কোন লাভ নেই। অনধিকার চর্চার জন্য আপনার লাইসেন্স বাতিল করা হলো এবং আপনাকে কোন চালান দেয়া হবে বলে অফিস থেকে বের করে দেন। এছাড়াও জানা যায় প্রতিটি স্বাক্ষরের জন্য ট্রেজারারকে নগদ ১হাজার করে টাকা দিতে হয়।
ট্রেজারার মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে বিষয়গুলো উল্লেখ করে অভিযোগ করেছে ভেন্ডার হেলাল উদ্দিন তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এই মিথ্যা অভিযোগের কোন ভিত্তি নেই।

