পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা বাসীসহ দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি), জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর- রোটারিয়ান এম নাজমুল হাসান।
তিনি বলেন, আগামীকাল ১২ মার্চ মঙ্গলবার (চাঁদ দেখার উপর নির্ভরশীল) পবিত্র মাহে রমজান শুরু হবে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় মহান আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম মাস। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।
রোটারিয়ান এম নাজমুল হাসান বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।
দেশের বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল রাজনৈতিক ব্যক্তিত্ব রোটারিয়ান এম নাজমুল হাসান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের কৃতি সন্তান। তিনি অত্যন্ত বিনয়ী ও সমাজ সেবক, বিশিষ্ট শিল্পপতি ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণের কাজের জন্য কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ব্যাপক প্রশংসিত। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

