অ্যাডভোকেট আব্দুল মতিনের উদ্যোগে ৫ শতাধিক মোটরসাইকেল শোডাউন

রুকন উদ্দিন, নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়ায় সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সারাদিনব্যাপী উপজেলার একটি পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রায় ৫ শতাধিক মোটরসাইকেলের একটি শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করেছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিনের দিকনির্দেশনায় এবং কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির চৌধুরীর নেতৃত্বে এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মোটরসাইকেল শোডাউনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

