জনগণের ভালোবাসা নিয়ে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা- এড. আব্দুল মতিন

রুকন উদ্দিন, নেত্রকোণা:
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকিটির সাবেক সহ-সম্পাদক, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিন বলেছেন- দেশের জনগণের ভালোবাসা নিয়ে বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার ক্ষমতায়, আগামীতেও ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নেত্রকোণার আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ইউনিয়নের জয় বাংলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এড. আব্দুল মতিন আরও বলেন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল হারানো যাবে না, বরং আমাদের আত্মবিশ্বাস থাকবে আকাশচুম্বী। আমাদের প্রত্যেকটি কর্মীকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। বিএনপির উদ্দেশ্য বলি ভিসানীতি, এই নীতি, সেই নীতির ভয় দেখিয়ে কোন লাভ হবে না। সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথা সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দেশের জনগণ আবারও টানা চতুর্থবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। একই সঙ্গে আমাদের দেশের সার্বিক যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
জয় বাংলা যুব ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও যুব লীগ নেতা আলামিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী, জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চন্দন ও জয় বাংলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ প্রমুখ।
এছাড়াও শত শত দলীয় নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যুব সমাবেশে অংশগ্রহন করে।

