সাতক্ষীরা জেলা তালা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) : সকাল ১১ টায় তালা উপজেলা বি এন পির উদ্যোগে এই আলোচোনা অনুষ্ঠানে তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি রায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সাতক্ষীরা ১তালা কলারোয়া) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালা উপজেলা সভাপতি ঘোষ সরজিৎ কুমার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সরুলিয়া ইউনিয়ন সভাপতি পুলক কুমার পাল,টাটা কেয়ার ক্রপ কোম্পানির স্বত্বাধিকারী কেশব সাধু তালা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ কুমার সাধু, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শিবু পদ ঘোষ,ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুমিরা ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু,মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ। এছাড়া তালা উপজেলা ১২ ইউনিয়নের সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন।সাতক্ষীরা জেলার ৫৪৩ পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে তালা উপজেলায় ১৯৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।
টাটা কেয়ার ক্রপ কোম্পানির স্বাধিকারী কেশব সাধু প্রধান অতিথিকে বলেন,আপনি যদি পূজার দিনগুলো আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাকে সাথে করে নিয়ে তালা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদক্ষিণ করব এবং আনন্দমুখর ভাবে পূজাউদযাপন করব।
পুলক কুমার পাল প্রধান অতিথিকে বলেন, আপনাকে কাছে পেয়ে খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমরা পূজা উদযাপন আনন্দের সহিত করতে পারব। আপনার কাছে আমাদের একটা বিশেষ দাবি সেটা হচ্ছে যে ভয় এর ভিতর ও হতাসাগ্রস্ত ছিলাম। সেই হতাশা থেকে আমরা মুক্ত হয়েছি। আমরা দাবি জানাচ্ছি পূজার কটা দিন যেন বিদ্যুৎ বন্ধ না হয়। প্রশাসন যেন সকলের নজরদারিতে রাখে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আপনাদের এই শারদীয় উৎসবে আমি একাত্মতা ঘোষণা করছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে আছি এবং আগামীতে থাকবো। সনাতন ধর্মের উপর যদি কোন ব্যক্তি আঘাত হানে তবে তাকে বরদাস্ত করা হবে না।আগামী শারদীয় দুর্গাপূজায় সকলে দলমত মত নির্বিশেষে আনন্দ উপভোগ করবেন এবং সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।

