নরসিংদী জেলা পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের বাড়ি ভিত্তিক শিক্ষা নিয়ে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত

বেলাবো নরসিংদী প্রতিনিধি।
সিডিডি ও সেন্স ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পাপড়ি গত ২৪ জুন ২০২৫ ইং তারিখে নরসিংদীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিখব সবাই/ ডিআইডি টিও- ৪৫ প্রকল্পের আওতায় ও গরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের বাড়িভিত্তিক শিক্ষা কার্যক্রমের উপর ভিত্তি করে জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রকল্প কার্যক্রমের সমসভান্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সভাওয় OPD সদস্যরা (Community Support Team)অংশগ্রহণ করে। উক্ত সভায় সভাপতি তো করে উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহল ছগীর। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্জন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার বিল্লাহ ও রফিকুল ইসলাম। প্রধান অতিথি প্রত্যেক অংশগ্রহণকারীর সাথে কথা বলেন এবং প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে তাদের কি ভূমিকা জানার চেষ্টা করেন। তিনি বলেন বাড়ি ভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা যে সেবা পাচ্ছে তা প্রশংসারযোগ্য। পাপড়ির এ মহর্তী কাজকে সাধুবাদ জানান এবং এ কার্যক্রমকে পুরো উপজেলায় সম্প্রসারণ করার পরামর্শ দেন ও প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর বলেন সবচাইতে চ্যালেঞ্জিং কাজ করছে পাপড়ি। পাপড়ির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরুতর ও বহুমাত্রাক শিশুদের থেরাপী সেবা সহ বিভিন্ন সেবা দিয়ে স্কুলে যাওয়ার উপযোগী করে প্রাথমিক বিদ্যালয় ভর্তি করছে। পাপড়ির এই কার্যক্রম সত্যিই প্রশংসাযোগ্য। তিনি নরসিংদীর সদর উপজেলা প্রতিটি প্রাথমিক বিদ্যালয় আওতায় এ কার্যক্রমকে সম্প্রসারণে আহ্বান জানান। পরিশেষে সভাপতি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করে।

