অ্যাডভোকেট আব্দুল মতিনের শ্বশুরের দাফন সম্পন্ন

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের
দেওপাড়া গ্রামের বাসিন্দা পূর্বরায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন ভূঞা (৯০) আর নেই।
মমতাজ উদ্দিন ভূঞা মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মমতাজ উদ্দিন ভূঞা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল মতিনের শ্বশুর।
জানাজায় অংশগ্রহণ করে অ্যাডভোকেট আব্দুল মতিন তাঁর শ্বশুর মরহুম মমতাজ উদ্দিনের জীবদ্দশায় স্মৃতিচারণ করে বলেন- আমার শ্বশুর দীর্ঘদিন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত দায়িত্বের সাথে কোমলমতি ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষা দিয়েছেন এবং সর্বশেষ তিনি পূর্বরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়াও এই পূর্বরায় গ্রামে বসবাস করছেন। আমি ওনার ছোট জামাতা হিসেবে যতটুকু জানি তিনি অত্যন্ত সহজ সরল এবং সৎ মানুষ ছিলেন। আমি আমার শ্বশুর সহ সকল মুর্দার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি তিনি যেন সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন আমীন। পরিশেষে তিনি জানাজায় উপস্থিত সকল মুসল্লীর কাছে দোয়া কামনা করেন।
এছাড়াও স্মৃতিচারণ করেন- নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক হীরা, সদস্য আবু রেজা মাহবুব টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক জামিরুল হক প্রমুখ।
মরহুমের জানাজা আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

