মোঃ আজিজুল ইসলাম :::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:::

সাতক্ষীরা জেলা তালা উপজেলা সদরের
৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী সুরাইয়া ইয়াসমিন রত্না, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সাংবাদিক আব্দুল জব্বার, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, আওয়ামী লীগনেতা মীর মহাসীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ