মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ও আনন্দ শোভাযাত্রা

মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন ও আনন্দ শোভাযাত্রা লোকজ মেলা সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।সকাল ৮টায় এ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা মাগুরা জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বের হয়ে,ভায়না মোড়,আতর আলী রোড,চৌরঙ্গী মোড় ঘুরে,নোমানী ময়দানে এসে শেষ হয়।নোমানী ময়দানে জমে ওঠে লোকজ মেলা যেখানে নানা রকম হস্তশিল্প,পিঠাপুলি,লোকজ সংস্কৃতিক সংগীতের আয়োজন উপভোগ করেন জেলার হাজারো মানুষ।প্রধান অতিথি হিসেবে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।শোভাযাত্রায় জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,মাগুরা টাউন হল ক্লাব,সুর সপ্তক,
মাগুরা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।জেলার অন্যান্য উপজেলাতে
বাংলা বর্ষবরণ এর আয়োজন করা হয়।

