বাউল সম্রাট ফকির লালন সাঁইজির কুষ্টিয়ায় আখড়া বাড়ি দুটি উৎসবে ভক্তদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো

বিশ্বজিৎ সিংহ রায়,,
জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়া বাড়িতে বছরে দুটি উৎসব অনুষ্ঠিত হয়।এ উৎসবকে ঘিরে দেশ-বিদেশী ভক্তদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।ভক্তরা লালনের স্মরণে স্মৃতি ধরে রাখতে এবং তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সংগীত পরিবেশন,স্মরণ সভা ও খাবার পরিবেশন করা হয়।
প্রতি বছর তিরোধান দিবস এবং দোল পূর্ণিমায় লালন স্মরণ উৎসবের আয়োজন করে আয়োজক কমিটি।
কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়াতে বহু গুণের অধিকারী,এক আধ্যাত্মিক মানুষ,বাউল গানের রচয়িতা,লালন সাঁইজির আখড়া বাড়ি।তাঁর লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে,”সব লোকে কয় লালন কি জাত সংসারে”
“মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে” “সত্য সুপথ না চিনিলে হবে না মানুষের দর্শন,সত্য বল সুপথে চল ওরে আমার মন ” সহ অনেক জনপ্রিয় গান তিনি লিখেছেন।
সূত্র জানায়,১৮২৩ সনে প্রতিষ্ঠিত লালন আখড়ার কেন্দ্র বিন্দু তার মাজার।যে ঘরে লালন সাঁইজি
থাকতেন মৃত্যুর পর সেখানেই তাঁকে সমাধিত করা হয়েছে। এবং তার অনুসারীদের সামনে দিয়ে সমাধিত করা হয়।মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে লালন একাডেমী,লালন জাদুঘর ও লালন আশ্রম।

