নিজস্ব প্রতিবেদক,

ফরিদপুরের বোয়ালমারীতে ০৬ জুয়াড়িকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানা পুলিশের একটি টিম ১৫ সেপ্টেম্বর রাত্রীকালীন অভিযানে বোয়ালমারী থানাধীন ভাটদী বাজারের সেলিম মল্লিকের চা-স্টল থেকে ০৬ জুয়াড়িকে টাকা দ্বারা তাস খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,পূর্ব ভাটদী গ্রামের মোঃ আজাদ বিশ্বাস, পিতা-মৃত,আলেক বিশ্বাস, মোঃ শাওন বিশ্বাস, পিতা-কালাম বিশ্বাস, মোঃ যোহর আলী বিশ্বাস, পিতা-মোঃ আয়ুব বিশ্বাস, মোঃ ইউনুস শেখ,পিতা-মৃত,ইমান উদ্দিন শেখ,টিটুল শেখ এবং সুগন্ধি গ্রামের মোঃ রবিউল মোল্লা, পিতা-ছালাম মোল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে জুয়া আইনে  মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ