বোয়ালমারীতে ০৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের বোয়ালমারীতে ০৬ জুয়াড়িকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
বোয়ালমারী থানা পুলিশের একটি টিম ১৫ সেপ্টেম্বর রাত্রীকালীন অভিযানে বোয়ালমারী থানাধীন ভাটদী বাজারের সেলিম মল্লিকের চা-স্টল থেকে ০৬ জুয়াড়িকে টাকা দ্বারা তাস খেলা অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পূর্ব ভাটদী গ্রামের মোঃ আজাদ বিশ্বাস, পিতা-মৃত,আলেক বিশ্বাস, মোঃ শাওন বিশ্বাস, পিতা-কালাম বিশ্বাস, মোঃ যোহর আলী বিশ্বাস, পিতা-মোঃ আয়ুব বিশ্বাস, মোঃ ইউনুস শেখ,পিতা-মৃত,ইমান উদ্দিন শেখ,টিটুল শেখ এবং সুগন্ধি গ্রামের মোঃ রবিউল মোল্লা, পিতা-ছালাম মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

