শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাজনাবো ইউনিয়ন মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ অক্টোবর) উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলাদলের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী -৪(বেলাবো- মনোহরদী) হতে নির্বাচিত তিনবারের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। কর্মী সমাবেশে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,। বিএনপি যদি ক্ষমতায় যায় মনোহরদী বেলাব দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করবো। কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহবান জানান।
বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজনাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনুজীর আহমেদের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শাখা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল ইসলাম শহিদ, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পোস্টটি শেয়ার করুনঃ