এ কে এম রেজাউল করিম,

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। 
শনিবার (৫ অক্টোবর) সকালে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ