মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদ দাতা(ফরিদপুর),

ফরিদপুরের সদর উপজেলার বঙ্গেশ্বরদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী-২০২৪, রোজ শুক্রবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে শামসুন্নাহার মহিদ, সভাপতি অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান চাঁদপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের আজাদ(একে আজাদ),মাননীয় জাতীয় সংসদ সদস্য, ফরিদপুর – ০৩।

অনুষ্ঠানের শুরুতে দ্বার উন্মোচন করেন শামসুন্নাহার মহিদ, সভাপতি, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গেশ্বরদী।
ক্রীড়া উদ্বোধন করেন, আব্দুল মান্নান মল্লিক, প্রধান শিক্ষক, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গেশ্বরদী।

ক্রীড়া উদ্বোধনের পর কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে প্রধান শিক্ষক আব্দুল মান্নান মল্লিকের নির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,সেচ্ছাসেবক ও সেচ্ছাসেবিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সু-শৃংখলভাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন।
প্রধান অতিথি হিসেবে আব্দুল কাদের আজাদ,জাতীয় সংসদ সদস্য ফরিদপুর -০৩ স-শরীরে উপস্থিত হয়ে অত্র বিদ্যালয়ের সমস্যার কথা শুনেন এবং তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই করবেন ও যেকোনো প্রয়োজনে তার দ্বার সবসময় খোলা।
তিনি আরও বলেন, টাকা-পয়সার অভাবে কোনো ছাত্র – ছাত্রীর যেন পড়াশুনা বন্ধ না হয়ে যায়। তিনি সব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন।

এমনকি তিনি বিদ্যালয় উন্নয়নকল্পে নগদ এক লক্ষ টাকা অনুদান হিসেবে তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রদান করেন।

পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ