রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শুক্রবার (১৯ জানুয়ারি) যুগ-পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দুয়া পৌরসদরের আইথর ভাটিরকোনা সেনবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে পরমপুরুষ শ্রীশ্রীঅনুকূল ঠাকুরের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য একটি র‍্যালী কেন্দুয়া সদর প্রদক্ষীণ শেষে আইথর এসে সমাপ্ত হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা, গ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোর ৫-৩০মি: বেদ ও মাঙ্গলিক নহবৎ, ঊষা ও নগরকীর্তন, প্রার্থনা, ধর্মগ্রন্থাদি পাঠ, ৯-১মিনিটে অনুকূল ঠাকুরের ১৩৬তম জন্ম মূহুর্ত ঘোষণা ও ভোগ-রাগ নিবেদন শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাতনধর্মীয় নেতৃবৃন্দসহ ভক্ত-অনুসারীগণ অংশগ্রহন করেন।
এছাড়াও পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা সৎসংঘের অনুষ্ঠান উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক চয়ন সরকার জানান, দুপুর ১২-১ মিনিটে ভক্তিমূলক সঙ্গীত ও ১-৩০ মিনিটে মাতৃ সম্মেলন হবে। এতে ‘পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুরের ভাবাদর্শে আদর্শ সমাজ গঠনে নারী জাতির ভূমিকা’ শীর্ষক আলোচনা হবে। এ ছাড়া ২-৩০ মিনিটে ধর্মসভায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও বাণী নিয়ে আলোচনা করবেন- পরম দয়ালের পুত:পবিত্র পাঞ্জাধারী ঋত্বিকবৃন্দ ও ধর্মীয় আলোচকবৃন্দ। সব শেষে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা, ঠাকুরের গ্রন্থাদি পাঠ, ভক্তিমূলক সঙ্গীত এবং দেশ ও জাতির কল্যাণে বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানাদির সমাপ্তি ঘোষণা করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ