রুকন উদ্দিন, স্টাফ রিপোর্টার:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৈরাটী আদর্শ উচ্চ বিদ্যালয় ও নতুন কুঁড়ি শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বৈরাটী আদর্শ উচ্চ বিদ্যালয় ও নতুন কুঁড়ি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হুমায়ুন কবির চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি মো: হুমায়ুন কবির চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না তবে সেই শিক্ষাটা অবশ্যই হতে হবে সুশিক্ষা। আজকের শিশুরাই আগামী দিনে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিনত হচ্ছে। বছরের শুরুতেই (১লা জানুয়ারী) প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে হাতে বিনামূল্যে বই যা বিশ্বের ইতিহাসে বিরল। উপজেলা সদরের বাইরে অজপাড়া গাঁয়ে এমন একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান সহ অন্যান্য শিক্ষক এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ব্যতিক্রম কিছু একটা করব। তাই উপজেলা সদরের বাইরে অজপাড়া গাঁয়ে নিজস্ব ৬০ শতাংশ (৬ কাটা) জায়গায় স্ব-উদ্যোগে গড়ে তুলেছিলাম এই প্রতিষ্ঠানটি বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা ৩৭৭ জন। গত বছর অত্র প্রতিষ্ঠান থেকে ৪২ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ জন বৃত্তি পায় যা নেত্রকোণা জেলায় প্রথম। বিগত ১৪ বছর যাবত এরকম ফলাফল হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মো: দিদারুল আহমেদ এবং আমাদের প্রতিষ্ঠানকে সনদও দিয়েছেন। এছাড়াও প্লে-শ্রেণির আল আরাবী সিনহা ২০২২ সালে কেন্দুয়া উপজেলায় প্রথম স্থান অধিকার করে। সরকারি ও বিত্তবানদের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে সারাদিন ব্যাপী এই কর্মসূচিগুলে অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার (বৈরাটী শাখা) মো: হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মো: জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক মো: হাকিম মিয়া, রিয়াজুল ইসলাম রনি, পান্না আক্তার, রুবি আক্তার, ললিতা আক্তার, রিপা সরকার, সোমা আক্তার, কচি আক্তার, তারিন ঠাকুর, নয়ন হোসেন, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ এবং সুধীজন।

পোস্টটি শেয়ার করুনঃ