সাতক্ষীরা জেলা তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::
সাতক্ষীরা জেলা তাল উপজেলার চরগ্রাম আদর্শ যুব সংঘের উদ্দ্যোগে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে আদর্শ যুব সংঘের সভাপতি ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রশাদ দাস, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
খেলায় এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরা ও দেবু সরকার ফুটবল একাদশ মনিরামপুর অংশ গ্রহণ করে। খেলা পরিচালনা করেন, জি এম জাহাঙ্গীর হোসেন। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আসাদুজ্জামান ও রাজু আহম্মেদ।
খেলায় দেবু ফুটবল একাদশ মনিরামপুল ২-১ গোলে এ আর স্পটিং ক্লাব ফুটবল একাদশ সাতক্ষীরা কে পরাজিত করে।
খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।

