মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় বার্ষিক কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।এ প্রতিযোগিতায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন,মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন খান।এ সময় উপস্থিত ছিলেন,মুফতি রেজাউল করীম,মুফতি আরিফুল হক, 
মুফতি লোকমান হোসেন,অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ,অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি  সাংবাদিক আবু বাসার আখন্দ। 
জানা গেছে,,প্রতিবছর মাদ্রাসা শিক্ষার বাইরে  সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন  তিলাওয়াত শেখা ও তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে “আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন” “এক ঘন্টার মাদ্রাসা” কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ