বোয়ালমারীতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে নবীণ বরণ অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় ধুলপুকুরিয়ায় ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালেের আয়োজনে ২০২৫-২০২৬ নতুন ভর্তি শিক্ষার্থীদের নিয়ে নানান আয়োজনে নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ মুসা খান, মিনু রানী সাহা। কলেজের শিক্ষক ডাঃ মোঃ রেজাউল করিম, ডাঃ চঞ্চল বিশ্বাস,ডাঃ দীনেশ কুমার রায়,ডাঃ মোঃ মাসুম বিল্লাহ, ডাঃ পলাশ প্রামানিক, হোমিও মেডিকেল অফিসার ডাঃ সঞ্জীব বিশ্বাস, অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাওঃ ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সকল শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ আলী আব্বাস ও নাদিরা ইসলাম।
অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন ডাঃ অর্জুন কুমার বিশ্বাস ও ডাঃ বাসুদেব বিশ্বাস।

