নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর,

ফরিদপুরের বোয়ালমারীতে গরীব কৃষক মোঃ মামুনের(৪০) প্রায় লাখ টাকার একটি গাভী গরু চুরি হয়েছে।

২৬ অক্টোবর,২০২৩ ইং তারিখ রাত দুইটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব ভাটদী গ্রামের মোঃ সাহিদ মল্লিকের ছোট ছেলে মোঃ মামুন মল্লিকের দুটি গরুর মধ্যে একটি গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য যে,বাড়ির বা আশেপাশের মানুষের ধারণা, বড় গাভী গরুটি দূরে কোথাও রেখে বাকি গরুটি পূনরায় চুরি করে নিতে আসলে বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে বের হলে চোর পালিয়ে যায় এবং তৎক্ষনাৎ গোয়াল ঘরে গিয়ে দেখে বড় গাভী গরুটি আর নেই।

বাড়ির এবং আশেপাশের লোকজন মাঠ-ঘাট এবং বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও না পেয়ে গরুর মালিক কান্নায় ভেঙ্গে পড়েন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুটি চুরি হওয়ায় গরুর মালিক মামুন মল্লিক কান্নায় ভেঙে পড়েন এবং মামুন মল্লিকের স্ত্রী কাঁদতে কাঁদতে বার বার মুর্ছা যাচ্ছেন।

কারণ তিল তিল করে অনেক কষ্ট করে গরুটি বড় করেছেন বলে জানা যায়। গরুটি হারিয়ে গরুর মালিক মামুন এখন নিঃস্ব প্রায়।

পোস্টটি শেয়ার করুনঃ