ফরিদপুরে স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টাকালে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন ৩ যুবককে

নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের স্কুলের ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে মাইক্রোবাস আটকে আগুন ধরিয়ে দিয়েছে তার সহপাঠী ও স্থানীয়রা। এসময় তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,১৬ অক্টোবর,সোমবার সকালে বেশ কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করছিলো। তখন ওই ছাএী চিৎকার করলে ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেয় ও অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাঁধার মুখে তারা ব্যর্থ হয়। তিনজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে আশাকরি খুব তারাতারি গ্রেপ্তার করতে পারবো ।

