এসএসসির ফলাফলে শতভাগ পাস সহ বেলাব উপজেলায় ১ম বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়

শাহিনুর আক্তার
বেলাবো প্রতিনিধি।
২০২৫ সালের এসএসসির ফলাফলে নরসিংদীর বেলাব উপজেলায় ৯ম বারের মত ১ম হয়েছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১০ জুলাই ) প্রকাশিত ফলাফলে ৪১টি জিপিএসহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় আনন্দ র্যালি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক বারৈচা বাসট্যান্ড হয়ে সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়।
বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১১৭ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৪১ টি এপ্লাসসহ শতভাগ পাস করেছে।
এ নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় ৯ম বারের মত প্রথম স্থান এবং ৫ম বারের মতো নরসিংদী জেলায় ২য় স্থান অধিকার করেছে।
প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত এবং সকল কৃতকার্য শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

