বোয়ালমারীতে মসজিদের ব্যাটারী চুরি করতে গিয়ে চোর আটক

নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী গ্রামের মল্লিক পাড়া জামে মসজিদের প্রধান ফটকের তালা ভেঙে চোর মসজিদে প্রবেশ করে ভিতরের সমস্ত লাইট বন্ধ করে দেয়। লাইট বন্ধ হওয়ার সাথে সাথে মসজিদের নিকটতম ফরিদ মল্লিকের বাড়ির লোকজন মসজিদের নিকট এসে ভিতরে দুইজন লোক দেখে চিৎকার চেঁচামেচি করলে আরও লোকজন এসে একজনকে ধরতে সক্ষম হয় এবং বাকি আর একজন দৌড়ে রাস্তায় দাঁড় করে রাখা তাদেরই মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার মাগরিব বাদ। চোরের নাম -মোঃ শাহিদুল মাতুব্বর, পিতা -জালাল মাতুব্বর, গ্রাম-কিত্তা,নকুলহাটি,থানা-সালথা,ফরিদপুর।
চোর তার নিজের মুখে স্বীকার করে, উক্ত মসজিদ থেকে পূর্বেও দুটি ব্যাটারী চুরি করে নিয়ে যায় এবং তার পেশাই বিভিন্ন মসজিদ থেকে চুরি করা। তার সহযোগী পালিয়ে যাওয়া চোরের নাম -সাইফুল। তার বাড়িও একই গ্রামে।চোরকে ছাড়াতে তার মা ও বড় ভাই মোঃ নাজমুল মাতুব্বর ঘটনাস্থলে আসে।
কিন্তু সেই মুহুর্তে খবর পেয়ে বোয়ালমারী থানা (জয়নগর ফাঁড়ি) পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের হাতে চোরকে তুলে দেওয়া হয় এবং তারা মসজিদ কর্তৃপক্ষকে থানায় গিয়ে একটি অভিযোগ দিতে বলেন। অভিযোগ দিলে পরবর্তী আইনী পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

