নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর,

ফরিদপুরের বোয়ালমারীতে গরীব কৃষকের লাখ টাকার একটি গাভী চুরি হয়েছে।
বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব ভাটদী গ্রামের সাহিদ মল্লিকের ছোট ছেলে মোঃ মামুন মল্লিকের (৪০) প্রায় এক লাখ টাকার একটি গাভী গরু চুরি হয়েছে।

২৬ অক্টোবর, ২০২৩ ইং তারিখ রাত দুইটার দিকে গোয়াল ঘরের তালা কেটে উক্ত গরুটি কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। উল্লেখ্য যে, উক্ত গোয়াল ঘরে চুরি যাওয়া গরুসহ দুটি গরু ছিল। গাভী গরুটি নিয়ে দূরে রেখে বাকি গরুটিও একই রাতে চুরি করতে আসলে বাড়ীওয়ালারা টের পেয়ে ঘর থেকে বের হতে হতে চোর দৌড়ে পালিয়ে যায় এবং সবাই বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে যে গাভী গরুটি নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গরীব কৃষক মামুন কাঁদতে কাঁদতে বার বার মুর্ছা যাচ্ছে এবং কৃষকের স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল প্রায়।

গরুটি চুরি হওয়ায় মামুন এখন নিঃস্ব প্রায়। কারণ গরুটি তিল তিল করে বড় করেছে বলে জানা যায়।

পোস্টটি শেয়ার করুনঃ