রুকন উদ্দিন, নেত্রকোণা:

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড দেশের আরেক শীর্ষস্থানীয় ডাইনামিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডাইনামিক কনজ্যুমার এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে “Best Business Partner” হিসেবে সম্মানিত করেছে আকিজ গ্রুপ। এ সংক্রান্ত একটি ক্রেস্ট ও সম্মাননা সার্টিফিকেট ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম নাজমুল হাসানের হাতে তুলে দেন আকিজ গ্রুপের পক্ষে আকিজ গ্রুপের হেড অব কর্পোরেট সেলস মো. আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- আকিজ প্লাস্টিকস লিমিটেডের এ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. মতিউর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট সেলস) মো. জাহাঙ্গীর আলম, ডাইনামিক গ্রুপের ম্যানেজার (একাউন্টস এন্ড পারচেজ ) মো. শরীফুল ইসলাম।

রবিবার (৮অক্টোবর) ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অত্যন্ত আস্থাভাজন, কেন্দুয়া আটপাড়ার গণমানুষের নেতা, সৎ নিষ্ঠাবান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান আকিজ প্লাস্টিকস লিমিটেডের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় ব্যবসায়িক গ্রুপের সাথে কর্পোরেট সম্পর্ক আরো দৃঢ় ও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পোস্টটি শেয়ার করুনঃ