বেলাবতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শাহিনুর আক্তার,
নরসিংদী) প্রতিনিধি
”এসো দেশ বদলায়”পৃথিবী বদলায়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বেলাব ইউনিয়ন ও বাজনাব ইউনিয়ন।
উক্ত খেলায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার,
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান , উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইউসুফ ভূঞা, উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন, জামাতের আমির জহিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর,বেলাব সদর ইউপি চেয়ারম্যান যোদ্বাহত
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, আমলাব ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হাসান, বাজনাব ইউপি চেয়ারম্যান মোঃ খন্দকার মোখলেছ, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউসার কাজল,চর উজিলাব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট, বেলাব উপজেলা ছাত্র প্রতিনিধি সাঈদী হাসান নওফেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

