ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

আলী আকবর ব্যুরো প্রধান ফরিদপুর:
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও আন্তর্জাতিক বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন জেলা শাখা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোঃ মোসাদ্দেক হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকালে ফরিদপুর শহরে রোড এক্সিডেন্টে আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অ্যাডভোকেট মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি, সহকর্মী আইনজীবী, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
তার মৃত্যুতে ফরিদপুরের আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

