নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রতিনিধি।।
নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সর্বস্তরের জনগণের সঙ্গে,মাদক,জুয়া,সন্ত্রাস,ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী,আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১নভেম্বর বিকেলে নড়াইলের সুলতানমঞ্চ বাধাঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন,নড়াইল ক্রীড়া,সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি,কাইজ্যা বা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন,তবে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে।
নতুন প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে না দিয়ে তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা জনগণের পাশে আছে।
আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কেউ অন্যায় করলে তাকে আইনি প্রক্রিয়ায় কঠোরভাবে দমন করা হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন,বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করুন এবং রাতে পুলিশের সঙ্গে সমন্বয় করে নাইট গার্ড রাখুন, যাতে বাজারে নিরাপত্তা জোরদার হয়।তিনি জানান, সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন এবং চুরি-ছিনতাইয়ের শিকার না হন,সেজন্য পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।শহরে যানজট নিরসনে কিছু রুটে ডাইভারশনও করা হয়েছে।
তিনি আরও বলেন,নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দেবে।
থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা শান্তিপূর্ণ সমাজে একসঙ্গে চলতে চাই-আর কোনো মারামারি,হানাহানি নয়।
সভায় তিনি সকলকে মাদক,জুয়া,সন্ত্রাস,সাইবার ক্রাইম,বাল্যবিবাহ,নারী নির্যাতন,ইভটিজিং,ধর্মীয় উসকানি,অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রকিবুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ী, নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

