নগরকান্দায় সাংবাদিকের ওপর হামলা,থানায় পাল্টাপাল্টি অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক মানবজমিন-এর নগরকান্দা প্রতিনিধি লিয়াকত আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি চায়ের দোকানের সামনে অবস্থানকালে সাংবাদিক লিয়াকত আলী ও সাংবাদিক মিজানুর রহমান বাবু (৪৯) এর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনার পরে মিজান বাবু ঘটনা স্থান ত্যাগ করে মুহূর্তের মধ্যে পুনরায় হাতুড়ি নিয়ে ঘটনা স্থানে আসে এবং সাংবাদিক লিয়াকত আলীর মাথা লক্ষ করে এলোপাতাড়ি আঘাত করেন।উপস্থিত লোকজন ঠেকালে গুরুতর আহতর হাত থেকে সাংবাদিক লিয়াকত আলী বেচে যায়। হাতুড়ীর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে হুমকি দেন যে, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হলে ভুক্তভোগীকে হত্যা করা হবে।
পরে আহত লিয়াকত আলীকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন। তবে সমাধান না হওয়ায় তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্হানীয় লোকজন অনেকে বলেন সাংবাদিক মিজান বাবুর মুখের ভাষা ভালোনা।যাকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।সে একটা উদ্ভট পাগল।কারো কথাই মানে না বেয়াদব।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে মিজান বাবুর সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

