নিজস্ব প্রতিবেদক,

উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষকবৃন্দ ইমামগণ, পুরোহিতগন,সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যগনের সাথে ফরিদপুরের নগরকান্দায় কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল আহসান তালুকদার পিএএ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃশাহজান পিপিএম,পুলিশ সুপার ফরিদপুর, মোহাম্মদ মজিবুর রহমান যুগ্ম পরিচালক এনএসআই, ফরিদপুর, অমিত দেবনাথ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর, লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইক আকতার কোম্পানি অধিনায়ক র‍্যাব ১০ ফরিদপুর, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আছাদুরজ্জান শাকিল,উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান,নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, ফুলসূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, ডাংগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আবুল কালাম, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডলসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ।

পোস্টটি শেয়ার করুনঃ