বোয়ালমারীতে শিকদার ফার্মেসীতে উপরের টিনের চালা কেটে দূর্ধষ্য চুরি

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটদী বাজারে শিকদার ফার্মেসীতে ৩ডিসেম্বর,বুধবার দুপুর বেলা দোকানের পিছনে উপরের টিনের চালা কেটে এ দূর্ধষ্য চুরি হয়েছে বলে জানা যায়।
জানা যায়, সকালে দোকান খুলে বেচা-কেনা করে দুপুর বেলা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়, আবার বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া সেরে বিকেলে দোকান খুলে বেচা কেনা করে।দোকান মালিক সূত্রে আরও জানা যায়, ওষুধ ব্যবসার পাশাপাশি ফ্লেক্সিলোড এবং বিকাশ এজেন্টের ব্যবসাও করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত সুকৌশলে টিনের চালা কেটে এ চুরি করে বলে জানা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরের মুখমণ্ডল ঢাকা।
প্রায় দশ লক্ষ টাকা চুরি হয়েছে বলে দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, উক্ত বাজারে মাঝে মাঝেই এধরণের চুরি সংঘটিত হয়ে থাকে।
এক মাসও হয় নাই একই কায়দায় একই বাজারের সার ও কীটনাশকের দোকানে চুরি হয়েছে বলে জানা যায়। বাজার কর্তৃপক্ষ দুঃখের সাথে জানান, চোর চক্র দূর্ধষ্য বিধায় রাতে চুরি না করে দুপুরের সময় বাজারে প্রায় সমস্ত দোকান বন্ধ থাকায় এই সময়টা বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোন ক্রমেই এধরণের চুরি ঠেকানো যাচ্ছে না। মাঝে মাঝেই এধরণের চুরি হচ্ছে।

