বোয়ালমারীতে ভেলা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার লোকের ভীড়

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক(ফরিদপুর),
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া ব্রীজ সংলগ্ন খালে কোন্দারদিয়া যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী ভেলা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভেলা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর, বুধবার বিকেলে কোন্দারদিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ভেলা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক মেম্বর আঃ আলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোশাররফ হোসেন মুশা, চেয়ারম্যান,দাদপুর ইউনিয়ন পরিষদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, শেখ রাসেল স্মৃতি সংঘ দাদপুর ইউনিয়ন শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক, আগামীর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন (এম এস সি, এল এল. বি)।
বিশেষ অতিথির বক্তব্যে জননেতা মোঃ মোশারফ হোসেন বলেন,যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে এধরণের অনুষ্ঠান অবশ্যই প্রশংসার দাবিদার এবং এধরণের যেকোনো ভালো কাজে আমি সবসময় ছিলাম এবং থাকবো। তিনি আরও বলেন, দাদপুর ইউনিয়ন বাসীর সেবা সহ যে কোন উন্নয়ন মূলক কাজে আমি সবসময় ইউনিয়ন বাসীর পাশে আছি এবং থাকবো।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক মোঃ আলী খাঁন,সভাপতি, শেখ রাসেল স্মৃতি সংঘ,দাদপুর ইউনিয়ন শাখা,
মোঃ মশিউর রহমান পানজু, সাধারণ সম্পাদক, শেখ রাসেল স্মৃতি সংঘ দাদপুর ইউনিয়ন শাখা,মোঃ তরিকুল ইসলাম তারেক,ভারপ্রাপ্ত অধ্যক্ষ,শহীদ স্মৃতি মহা বিদ্যালয় ও সুজন মুন্সিসহ আরও অনেকে। ভেলা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী,পুরুষ,শিশুসহ হাজার হাজার লোকের ভীড় ছিল চোঁখে দেখার মতো।
শাকিল আহমেদ ও রাকিবুল ইসলামের পরিচালনা ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

